চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার ও জামিন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় গ্রেফতার ৩৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০২৪, ১১:২৪আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১১:২৪

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মো তারেক আজিজ। 

তিনি বলেন, মঙ্গলবার আদালত পাড়া ও কোতোয়ালি থানার আশপাশে ইসকন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানসহ নানা অভিযোগে কোতোয়ালি থানায় এসব মামলা করা হয়েছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার ৩৯ জনকে পুলিশের করা তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ দেখেও কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। নিহতের পরিবার মামলা করবে। 

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, মঙ্গলবার  চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলার সময় এবং জামিন নামঞ্জুর হওয়ার পর যেসব ঘটনা ঘটেছে পুলিশ তার জন্য তিনটি মামলা করেছে। এসব মামলায় এখন পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে। তবে নিহত আইনজীবীর পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি।' 

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি