দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক রিপন গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪২

দৈনিক দেশ রূপান্তরের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপনকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা এক মামলায় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করে।

জানা গেছে, গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আবুল হোসেন রিপনকে ৫২ নম্বর আসামি করা হয়েছে।

আবুল হোসেন রিপন গণমাধ্যমকে বলেন, ‘মামলায় উল্লেখিত ঘটনার দিন আমি নিজ বাড়িতে ছিলাম। আমি সোনাগাজী উপজেলা থেকে গত দুই দশক ধরে সাংবাদিকতা করি। সাংবাদিকতার ক্ষেত্রে অনেক প্রতিপক্ষ থাকতে পারে। তারা হয়তো আমাকে জড়িয়েছে। আমি কোনও দল বা পদ-পদবিতে নেই। আমি এ ব্যাপারে ন্যায়বিচার আশা করি।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘র‌্যাব আবুল হোসেন নামে একজনকে আটক করে থানায় দিয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে