আটক দুই যুবক

মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দুজনকে অপহরণ, পুলিশি অভিযানে উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার দুই যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধার দুজন জানান, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের বন্দিশালায় আটকে রাখা হয়েছিল।

উদ্ধার দুজন হলেন কক্সবাজার পৌরসভার পাহাড়তলির বৌ বাজার এলাকার মো. হাশিমের ছেলে রহমত উল্লাহ ও ওই এলাকায় বসবাসরত বগুড়া জেলার বাসিন্দা আকাশ (২০)।

গ্রেফতার দুই অপহরণকারী হলো কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও সালেহ আহমদের ছেলে মো. হাসান। কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার একটি দল টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় অপহরণে জড়িত দুজনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই দিন আগে কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকা থেকে মিশুক গাড়ির ড্রাইভার মো. আকাশ ও হেলপার রহমত উল্লাহ নামের দুইজনকে আসামিরা সাবরাং নয়াপাড়ায় একটি বন্দিশালায় আটক রেখে মালয়েশিয়ায় পাচার করতে চেয়েছিল।

এসপি জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ