সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী গাড়ি খাদে, আহত ৭

রাঙামাটি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১১

রাঙামাটির সাজেকের পর্যটকবাহী একটি জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে ভূস্বর্গ সাজেক থেকে ভ্রমণ শেষে ফেরার পথে হাউসপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিপগাড়িতে ১০-১২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হন ৬-৭ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে দিঘীনালা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, সকালে পর্যটকবাহী জিপগাড়িটি সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়া পথে হাউসপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারায়। ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ, সেনাবাহিনী আহতদের উদ্ধার করে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, ‘সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ জিপগাড়িটি উল্টে সড়কের পাশে ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা বেশ কয়েকজন পর্যটক আহত হন।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী