ঘুষ ছাড়া কাজ না করা সেই সার্ভেয়ারকে ‘স্ট্যান্ড রিলিজ’

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

বান্দরবান সদ‌র উপজেলা ভূ‌মি অফিসের সার্ভেয়ার মো. ইব্রা‌হিম ফয়সাল‌কে ‘স্ট্যান্ড রিলিজ’ দেওয়া হয়েছে। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তাকে নতুন কর্মস্থল থান‌চি উপজেলা ভূমি অফিসে সংযুক্ত করা হয়ে‌ছে। র‌বিবার (৮ ডিসেম্বর) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষ‌রিত এক অফিস আদে‌শের মাধ‌্যমে এ তথ‌্য নিশ্চিত হওয়া গে‌ছে।

অফিস আদে‌শে বলা হ‌য়ে‌ছে, অভিযুক্ত সার্ভেয়ারকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। তার বর্তমান কর্মস্থ‌ল থান‌চি উপজেলা ভূমি অফিস।

এর আগে, বাংলা ট্রিবিউনে বান্দরবান সদর উপ‌জেলা ভূ‌মি অফিসের সা‌র্ভেয়ার ইব্রা‌হিম ফয়সা‌লের না‌মে নানা অনিয়ম ও ঘুষ নেওয়ার অভি‌যো‌গে এক‌টি সংবাদ প্রকা‌শিত হ‌লে তোলপাড় শুরু হয়। প‌রে তা‌কে তাৎক্ষ‌ণিক বদলির আদেশ দেওয়া হয়।

বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে উঠে আসে, বান্দরবান সদ‌র উপজেলা ভূ‌মি অফিসের সার্ভেয়ার মো. ইব্রা‌হিম ফয়সাল‌ ঘুষ ছাড়া কোনও কাজ ক‌রেন না। এমনকি মোটা অঙ্কের ‍ঘুষ নিয়ে একজনের জমির দাগ, পরিমাণ ও মৌজা নম্বর পরিবর্তন করে আরেকজনের নামে প্রতিবেদন দিয়ে দিচ্ছেন। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন জমির মালিকরা। কেউ কেউ জমিও হারিয়েছেন বলে জানিয়েছেন। পাহাড়ি এলাকার জমি হওয়ায় এক মৌজার জমি অন্য মৌজায় দিয়ে নতুন দাগ তৈরি করছেন। তবে চাহিদামতো ঘুষ পেলে সঠিক মৌজার জমির ওপর প্রতিবেদন দিচ্ছেন সার্ভেয়ার।

খোঁজ নি‌য়ে জানা‌ গে‌ছে, বান্দরবানে আসার আগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল কার্যালয় (এলএ) শাখার সার্ভেয়ার ছিলেন ইব্রা‌হিম ফয়সা‌ল। ২০২২ সালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ গ্রেফতার হন কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ার আতিকুর রহমান। ওই দিন তার বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের আদালত। রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কক্সবাজারের ১২ জন সার্ভেয়ারের নাম বলেন। তখন কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১২ জন সার্ভেয়ারকে একযোগে বদলি করা হয়। এদের একজন ইব্রা‌হিম ফয়সাল। যা‌কে দুর্নী‌তির দা‌য়ে বান্দরবা‌নে শাস্তিমূলক বদলি করা হয়েছিল।

আরও পড়ুন:

ঘুষ ছাড়া কাজ ক‌রেন না সার্ভেয়ার, জেলা প্রশাসক বললেন ‘কিছুই করার নেই’

/কেএইচটি/
সম্পর্কিত
চিকিৎসকদের বদলি-পদায়ন কোনও রাজনৈতিক পরিচয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী
‌‘সন্ত্রাসী’ বগাকে ধরতে অভিযান: অবশেষে চট্টগ্রাম ছাড়তে হলো ওসিকে
‌‘সন্ত্রাসী’ বগাকে ধরতে অভিযান: এবার সেই ওসিকে খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক