মোটরসাইকেলযোগে কক্সবাজার ভ্রমণ, ফিরলেন লাশ হয়ে

চাঁদপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ২০:০১আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:০১

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার রাশেদ গাজী (২৭)। শনিবার (২১ ডিসেম্বর) রাতে সমুদ্র সৈকত থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান। 

তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামের গাজী বাড়ির আব্দুর রবের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রাশেদ সবার বড়। তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি রহিমানগর বাজারের স্টিল ব্যবসায়ী।

নিহত রাশেদ গাজীর সফর সঙ্গী বন্ধু ইমরান বলেন, আমরা ১১ বন্ধু ছয় মোটরসাইকেল যোগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বান্দরবন ও শুক্রবার (২০ ডিসেম্বর) কক্সবাজার রাত্রীযাপন করে পরদিন শনিবার দুপুরে হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেই। রাত ৮টায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় পৌঁছলে সে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায়। ওই মোটরসাইকেলের অপর আরোহী তার ভাগিনা সাব্বির (১৭) ভাগ্যক্রমে বেঁচে যায়।

রবিবার সকালে তার গ্রামের বাড়ি রহিমানগরে লাশ নিয়ে এলে বন্ধুবান্ধবসহ নিকট আত্মীয়-স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। বার বার মূর্ছা যাচ্ছেন তার অন্তঃসত্বা স্ত্রী ও বাবা-মা। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের