গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশা গ্যারেজের মালিক বিল্লাল মিয়াকে (৬০) হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত বিল্লাল মিয়া উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। তার বাড়িতে রিকশার গ্যারেজ ছিল ও নিজেও অটোরিকশা চালাতেন।

নিহতের বড় ভাই রহমত উল্লাহ বলেন, রবিবার বিকালে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে ঘুম থেকে উঠেই তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদেরকে খবর দেন। খবর পেয়ে আমরা এসে তার লাশ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।

নিহতের চাচা বাদল মাধুর বলেন, রাত ১২টা পর্যন্ত বিল্লাল আমাদের সঙ্গে ছিল। ১২টার পর চলে আসে। এরপর থেকে আর কোনও খোঁজ পাচ্ছিলাম না। সকালে তার মৃত্যুর খবর পাই। মনে হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি বিল্লাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী