উখিয়া ক্যাম্পে আগুনে পুড়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে। ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট। ইতোমধ্যে কয়েকশ ঘরবাড়ি পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লম্বাশিয়া ক্যাম্প-সি ব্লকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

তিনি বলেন, ‘ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশকিছু ঘরবাড়ি পুড়ে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এ ঘটনায় পুলিশ এক রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।’

স্থানীয় রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া-১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্যান্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনে ৪০০-৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’-এর চেয়ারম্যান ডা. মোহাম্মদ জোবায়ের। তিনি বলেন, ‘আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। আরও চার জন আহত হয়েছেন। এখনও পুরোপুরি আগুন নেভানো যায়নি।’

আরও পড়ুন:

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী