শেখ হাসিনার ফ্যাসিবাদের যাত্রা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে: জামায়াত নেতা শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২৬

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। তিনি যত অপরাধ করেছেন, তার জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে। সেনাবাহিনীর অফিসারদের হত্যার পর হত্যা করা হয়েছে জামায়াতের নেতৃবৃন্দকে। তারপর রাতের আঁধারে শাপলা চত্বরে শত শত আলেমকে হত্যা করা হয়েছে।’

বুধবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুহাম্মদ শাহজাহান বলেন, ‘শেখ হাসিনা অনেকগুলো খুনের মাস্টারমাইন্ড। সুতরাং যদি নিরপেক্ষ আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা হয়, তবে তার সাজা দেখবে বাংলাদেশের মানুষ।’

তিনি আরও বলেন, ‘শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধীর নন মীমাংসিত ইস্যুকে ইস্যুতে পরিণত করে আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে। আমরা বাংলাদেশকে গড়তে চাই। যেখানে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে। যেখানে শ্রমিক অধিকার থাকবে, মানবিকতা থাকবে। যেখানে রাজনীতিতে দুর্বৃত্তায়নের নয়, মেধার প্রতিযোগিতা প্রতিযোগিতা হবে, সে ধরনের বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জহিরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রেজাওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ এস এম লুৎফুর রহমান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের