সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১১ জানুয়ারি ২০২৫, ২০:৫৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২০:৫৮

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম ওয়াসার মোড়ের একটি অফিসে এ ঘটনা ঘটেছে।

রাসেল আহমেদ দাবি করেন, চট্টগ্রামে ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং’ এর সদস্যরা ওই হামলা চালিয়েছে। সার্বিক পরিস্থিতি ও ঘটনা নিয়ে শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে বিস্তারিত তুলে ধরা হবে।

জানা গেছে, ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ। এ সময় ‘ডট গ্যাং’ সদস্যরা ওই অফিস অবরোধ করে। একপর্যায়ে তারা হামলা চালায়। 

এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকাল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ।

এতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি। আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আগ্রগামী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোনও ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না। সব ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ।’

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি