ছাত্র আন্দোলন দমাতে ব্যবহৃত গুলি-পিস্তলসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ১৩:১৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:১৭

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় দুটি পিস্তল, গুলি, ম্যাগাজিন, চাইনিজ কুড়ালসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র ছাত্র আন্দোলনে হামলায় ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর স্টেশন রোডে বিআরটি ট্রেনিং ডিপো অফিসে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান।

সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল।

আটকরা হলেন কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ডের জাকির (৩৮) ও লিটন (৪২)। 

সূত্র জানায়, দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আটক আসামিদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

ক্যাপ্টেন সাদমান জানান, সোমবার দিবাগত রাতব্যাপী নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জাকিরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে লিটন নামে আরেকজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, চাপাতি, ছুরিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিল। আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি