নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:২৫

নোয়াখালী পৌরসভায় অভিযান চালিয়ে অস্ত্র ও ম্যাগাজিনসহ পান্থ নাথ রাহুল (৩৯) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া থেকে তাকে আটক করা হয়। পান্থ নাথ রাহুল নোয়াখালী পৌর এলাকার মৃত সুকুমার নাথের ছেলে। তিনি যুবলীগের জেলা কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় অবস্থিত অপরাজিতা ভবনের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যথা সময়ে আদালতে সোপর্দ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী