পুকুরে গোসলে নেমে মাছ ধরতে গিয়ে অস্ত্র উদ্ধার করলো পুলিশ

নোয়াখালী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, ২০:৩১ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২০:৩১

পুকুরে গোসলে নেমে দেখলেন মাছ। সেই মাছ ধরতে গিয়ে পেলেন অস্ত্র। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নোয়াখালীর চাটখিল থানার পুকুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে থানার ভেতরের পুকুরে গোসল করতে নামেন চাটখিল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলীম ইসলাম। এ সময় ঘাটের পশ্চিম পাশে একটি বড় মাছ দেখতে পান তিনি। মাছ ধরার জন্য ঘাটের পশ্চিম পাশে গেলে তার পায়ে লোহার মতো কিছু একটা লাগে। পরে পাশে থাকা এএসআই বাছির উদ্দিনকেও ডাক দেন তিনি। পায়ে লাগা বস্তুটি পানির ওপরে তুলে দেখা যায় সেটি একটি চায়না রাইফেল।

এর আগে, গত বছরের ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে থানার অস্ত্রাগার লুট করা হয়। আগ্নেয়াস্ত্রটি কীভাবে থানার পুকুরে এলো সে বিষয়ে তাৎক্ষণিক কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'গত ৫ আগস্ট থানা থেকে বেশকিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনও ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার তিনটি চায়না রাইফেল রয়েছে। উদ্ধার চায়না রাইফেলটি কাগজপত্রে মিলিয়ে দেখা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক