বিএনপির অনুষ্ঠানে বিশেষ অতিথি আ.লীগ নেতা, বললেন ‘পদের আশা করছি’

লক্ষ্মীপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ১৯:০৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২৩:০০

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিনের দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শমীম আব্বাস সুমন। তিনি আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

জানা গেছে, গত বুধবার (২৯ জানুয়ারি) আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমনকে বিএনপির মঞ্চে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার জামাল উদ্দীনের পাশের চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে। তখন ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছিলেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। 
বিএনপির দলীয় সম্মেলনে মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসা আওয়ামী লীগের ওই নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে।

বিএনপির অনুষ্ঠানে বিশেষ অতিথি আ.লীগ নেতা, বললেন ‘পদের আশা করছি’

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন, শামীম আব্বাস সুমন রামগতি উপজেলা আওয়ামী লীগের ৫১ নম্বর সদস্য। তিনি আমাদের মিছিল মিটিং সক্রিয় ছিল।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, এলাকার স্বার্থে আমরা তখন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। এখন বিএনপির পদ না পেলেও পাওয়ার আশা করছি।

বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান জানান, শামীম নৌকা প্রতীকের বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে ভোট করেছে। যে কমিটির সদস্য হিসেবে তার নাম প্রচার করা হচ্ছে সেটি কোনও অনুমোদিত কমিটি নয়। এটি তার নাম দিয়ে ছাপানো একটি কাগজ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার