‘অনেক আশা করে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে বিএনপি’

নোয়াখালী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘অনেক আশা-ভরসা করে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে। এখন তারা ব্যর্থ হলে বিএনপি ও জনগণ ব্যর্থ হবে।’

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ি হাই স্কুল মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ছয় মাসেও দ্রব্যমূল্য না কমা, বিদ্যালয়গুলোতে এখনও পাঠ্য বই না পাওয়াসহ বিভিন্ন কাজে অন্তর্বর্তী সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।

গত ১৫ বছর যারা জনগণের টাকা লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে খোকন বলেন, ‘কিছু কিছু দল এখন চাইছে না ভোট হোক। সংস্কারের নামে তারা ক্ষমতায় থাকতে চায়। এতে দেশের ক্ষতি হবে। নির্বাচন দেরিতে হলে স্বৈরাচারের দোসররা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ তাদের কাছে অনেক টাকা আছে। এমনটা হলে সরকারের ওপর মানুষের আস্থা উঠে যাবে।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সোনামুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী