নোয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৪

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে আন্ডারচরের পশ্চিম মাইজচরার সাইদুল হক সরকারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম রত্না আক্তার (১৯)। তার স্বামীর নাম মো. হোসেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে আন্ডারচরের রমজান মাঝির মেয়ে রত্না আক্তারের সঙ্গে একই গ্রামের সাইদুল হক সরকারের ছেলে হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই মাস বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের পরিবারে দাম্পত্য কলহ লেগেছিল।

রত্নার বাবা রমজান মাঝির অভিযোগ, তার মেয়েকে স্বামী হোসেন হত্যা করেছে। তিনি এ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চান। 

আটকের পর রত্নার স্বামী হোসেন পুলিশকে জানান, পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে রত্নার মনোমালিন্য হয়। যার কারণে বকাঝকা করেছেন। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সকালে তিনি বিষয়টি টের পেলে স্ত্রীকে লক্ষ্মীপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সু‌রতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তাই মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি