নোয়াখালীতে মাদকের মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নারীসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন জেলা বিশেষ জজ আদালতের বিচারক মো. আহসান তারেক। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি তাপক্কার হোসেন মো. খাইরুল ওয়ালা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. বাহার (৪৬), তার স্ত্রী নার্গিস আক্তার (৩৭), একই এলাকার শাহজাহানের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও আনোয়ারের ভাই শহিদ উল্যাহ (৩৪)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে রামেশ্বরপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশের সহযোগিতায় নার্গিসকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতঘর থেকে চার হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এগুলো বিক্রির জন্য বাহার, আনোয়ার ও শহিদ ঘরে রেখেছিল বলে জানান নার্গিস। পরে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বাকি তিন জনকে আটক করা হয়। মামলাটি তদন্ত শেষে কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপক্কার হোসেন মো. খাইরুল ওয়ালা। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আবদুল হক।

/এএম/
সম্পর্কিত
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক