ফেনীতে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফেনী প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ১৩:৩১আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৩:৩২

ফেনী ফেনীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। শনিবার রাতে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ফেনী জামায়াতুল ফালাহিয়া কামেল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র মো. মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। সে শহরের পুলিশ কোয়ার্টার এলাকার রহিম বক্স ভূঞা বাড়ির আবুল হাশেমের ছেলে।
শিশুটির পরিবার জানায়, শনিবার সন্ধ্যার দিকে শিশুটি ছাদে খেলছিল। এ সময় হাসান তাকে চকলেট দেওয়ার কথা বলে বাসার পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরোয়ার জাহান জানান, শিশুটির অনেক রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে (১৮) আটক করেছে পুলিশ।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের