ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৫

ফেনী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৬

ফেনী সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যান উল্টে গিয়ে পাঁচ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন নির্মাণশ্রমিক। তারা পিকআপভ্যানের যাত্রী ছিলেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ইউনিয়নের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত ও ১০ জন আহত হন। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা পিকআপে ছিলেন। তারা নির্মাণশ্রমিক।’

আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়

ঘটনাস্থলে থাকা মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট সাইমুন ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম থেকে একটি পিকআপে ১৫ জন নির্মাণশ্রমিক ঢাকায় যাচ্ছিলেন। হাফেজিয়া এলাকায় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। পিকআপের শ্রমিকরা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ শ্রমিক নিহত ও ১০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা গুরুতর। এ জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী