সংস্কারের নামে টালবাহানা করে দেশকে আর অগণতান্ত্রিক রাখবেন না: মিন্টু

চাঁদপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আপনারা (অন্তর্বর্তী সরকার) নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করুন। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেয় তাকে নিয়ে সরকার গঠন করুন, আমরা কোনও আপত্তি করবো না। আমরা মনে করি, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই জনগণ যদি আমাদের পছন্দ করে তাহলে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করবো। তাই সংস্কারের নামে টালবাহানা করে আমাদের দেশকে আর অগণতান্ত্রিক রাখবেন না।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলাসহ নানা দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি একদিনে হয় না। আমরাও সংস্কার চাই। তবে সংস্কারের নামে টালবাহানা করে দেশকে কোনোভাবেই দীর্ঘদিন অগণতান্ত্রিক দেখতে চাই না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। যারা এই ষড়যন্ত্র করছে তাদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতি নিয়ে কেউ যাতে কোনও ষড়যন্ত্র করতে না পারে অনতিবিলম্বে ভোটের দিন তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন। যাতে মানুষ আশ্বস্ত হতে পারে। এর বাইরে কোনও ষড়যন্ত্র করা হলে পালানোর পথ পাবেন না।’

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক মো. সেলিম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি