অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, ‘সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩২ জনকে গ্রেফতার করে। তারা বিভিন্ন মামলার আসামি।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসবিরোধী ও দণ্ডবিধি আইনে এক বা একাধিক মামলা রয়েছে।’

এর মধ্যে কোতোয়ালি থানার অভিযানে ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য ইসমাইল (৬০), কোতোয়ালি থানা ওলামালীগের সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন (৪৭), মোহাম্মদ রকিবুল কাদের মাহিম (২২),  ইমন আহাম্মদ (২৪), বাকলিয়া থানার অভিযানে রাসেল (১৯), জাহেদুল ইসলাম (২৫), সদরঘাট থানার অভিযানে আরিফ (৩৬), বয়েজিদ বোস্তামী থানার অভিযানে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল শাক্কুর ফারুকী (৬৫), সাইফুল ইসলাম (৪৭), আরমান হোসেন ওরফে আরমান হাজারী (২৫), পাঁচলাইশ মডেল থানার অভিযানে সজিব (১৯), চান্দগাঁও থানার অভিযানে সালাউদ্দিন (৪২), চকবাজার থানার অভিযানে সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ (৩৬), খুলশী থানার অভিযানে সোহেল রানা (২৪), রবিউল হোসেন (৪২), পাহাড়তলী থানার অভিযানে কামরুল হাসান হৃদয় (২০), ইপিজেড থানার অভিযানে রাজন হোসেন (২৪), নাজমুল হোসেন (৪৩), হালিশহর থানার অভিযানে মনিরুলহক (৪৩), জাহিদ হাসান মুন্না (২০), ডবলমুরিং মডেল থানার অভিযানে তাসলিমা বেগম (৪০), আসাদ (৩৮), নুরুল হক (৪০), ছাদিয়া বেগম (২০), শারমীন আক্তার (২১), পতেঙ্গা মডেল থানার অভিযানে আলম শাহ (৫২), আকবরশাহ্ থানার অভিযানে আকবর হোসেন খোকন (৪০), ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম প্রকাশ বাদশা (৪০), ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল (৩৭), গিয়াস উদ্দিন (৩৭), বাউরিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলাল উদ্দিন (৫০) ও কর্ণফুলী থানার অভিযানে ২নং বড়উঠান ইউপির ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সমর কান্তি ধরসহ (৫২) মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়।  

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী