চট্টগ্রামে জ্যাকেট তৈরির কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় একটি জ্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ‘অ্যাবালন ফ্যাশন লিমিটেড’ নামে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, বিকাল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে বোয়ালখালী, মোহরা ও কর্ণফুলী ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। কারখানাটির চারতলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে।ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটির কোয়ালিটি সুপার ভাইজার ইব্রাহিম জানান, অ্যাবালন ফ্যাশন লিমিটেড নামে কারখানার চতুর্থ তলায় আগুন লেগেছে। ওই তলায় কাপড় রয়েছে। এই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। আগুন লাগার পর সব শ্রমিক নিরাপদে বেরিয়ে এসেছেন। এই কারখানায় জ্যাকেট প্রস্তুত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী