ছাত্র-জনতার ওপর হামলা: চট্টগ্রামে ৫৫ মামলা, গ্রেফতার ৮৭৩

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১

গত জুলাই-আগস্টে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হামলার অভিযোগে পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নগরের ৮টি থানায় ৫৫টি মামলা দায়ের করেছে। এসব মামলায় আসামির সংখ্যা কয়েক হাজার। শনিবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত এসব মামলায় ৮৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে পুলিশ ৮৫৭ জনকে এবং র‌্যাব গ্রেফতার করেছে ১৬ জনকে। গ্রেফতারদের মধ্যে আওয়ামী লীগের সাবেক চার সংসদ সদস্য এবং সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামও রয়েছেন। তবে হত্যা ও হামলায় সরাসরি জড়িতরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে।

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাই-আগস্টে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের যেসব নেতা-কর্মী ছাত্র-জনতার ওপর হামলা করেছে, গুলি চালিয়েছে তাদের বেশিরভাগই ধরা-ছোঁয়ার বাইরে। তারা আত্মগোপনে থেকে সংঘটিত হওয়ার চেষ্টা করছে। বিভিন্ন সময়ে ঝটিকা মিছল বের করে তারা নিজেদের জানান দিয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সিএমপি কমিশনারকে একাধিকবার বলেছি। ছাত্র-জনতার ওপর যারা গুলি চালিয়েছে, সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাদের ছবি প্রকাশ হয়েছে, এখনও তাদের গ্রেফতার করা হয়নি।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় ৮টি থানায় ৫৫টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এরমধ্যে কোতোয়ালি থানায় ১৬টি, সদরঘাট থানায় ২টি, বাকলিয়া থানায় ৪টি, খুলশী থানায় ২টি, চান্দগাঁও থানায়, ১২টি, ডবলমুরিং থানায় ৮টি এবং হালিশহর থানায় ১টি করে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পুলিশ ৮৫৭ জনকে এবং র‌্যাব ১৬ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে চলতি ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়েছে ৬২১ জনকে।

৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর চার জন সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম-১ (মীরসরাই) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১১ (বন্দর পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভী এবং সাবেক সিএমপি কমিশনারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের আওয়ামী লীগের সাবেক সব সংসদ সদস্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপ-দফতর বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত শীর্ষ নেতারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। এমনকি আওয়ামী লীগ, যুবলীগসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ধরা-ছোঁয়ার বাইরে আছে। তারা এখনও নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তারা গোপনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) রইস উদ্দিন বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাগুলো তদন্ত চলমান। মামলার আসামিদের প্রতিদিন অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হচ্ছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে হামলায় চট্টগ্রামে ১০ জন নিহত হন। আহত হন অন্তত চার শতাধিক ছাত্র-জনতা।

/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম