সাজেকে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাঙামাটি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার। তিনি জানান, সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনও ইউনিট না থাকায় খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙামাটি ফায়ার সার্ভিস সার্ভিসের তিনটি ইউনিট সেখানে যায়।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, ‘সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। তবে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। কতগুলো রিসোর্টে আগুন লেগেছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।’

ভস্মীভূত কয়েকটি রিসোর্ট

সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, ‘অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না। আগুনে ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে।’

বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, ‘সাজেকের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কয়টি রিসোর্ট পুড়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যাচ্ছে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
দৌলতদিয়ায় বাসে আগুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার