সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে সরকার: পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৪

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠী এবং ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয় সে ব্যবস্থা করা হবে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সাজেক অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ ক্ষতি অপূরণীয়। তবু দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে।’

স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপদেষ্টাকে তাদের ঘরগুলো নির্মাণসহ অন্যান্য সহযোগিতার দাবি জানান।

ক্ষতিগ্রস্ত কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ ব্যবসায়ীদের পক্ষ থেকে সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, পানি সংরক্ষণের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণের সুবিধার দাবি জানানো হয়।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘দ্রুততম সময়ে সাজেকে বিশেষায়িত ফায়ার স্টেশন স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করা হবে। কটেজ মালিকরা যাতে করপোরেট লোন পায় তার জন্য অর্থ উপদেষ্টাকে অনুরোধ করা হবে।’ ক্ষতিগ্রস্ত আগুনে পুড়ে যাওয়া স্থানীয় বাসিন্দাদের গৃহ নির্মাণের জন্য প্রতিপরিবারকে ২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দের ঘোষণা দেন তিনি।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
দৌলতদিয়ায় বাসে আগুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার