ইতালি থেকে চাচাতো বোনের বিয়েতে এসে সড়কে গেলো দুই তরুণের প্রাণ

চাঁদপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৩:২০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৩:২২

চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৮) ও মো. নিলয় (২০) নামে দুই তরুণ নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে পুরান বাজার বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মোটরসাইকেলে করে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে রওয়ানা হয়। ঘটনাস্থলে আসলে দ্রুতগামী বাইকের সঙ্গে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় তারা দুজন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, ‘হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেস বাজার এলাকায় অ্যাম্বুলেন্সে নিলয়ের মৃত্যু হয়।’

এদিকে, ঘটনার সংবাদ পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সঙ্গে ইতালি থাকেন। তাদের চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশে এসেছেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছে এবং হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলপার আটক আছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের