তারাবির নামাজ শেষ করে ফেরার পথে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ০২:৫১আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০২:৫১

মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নেতা (হেডমাঝি) মোহাম্মদ নুর (২৫)। পথিমধ্যে তাকে ঘিরে ধরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউপির ওয়ালাপালং এলাকার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩২ ব্লকে এ ঘটনা ঘটে। মিয়ানমারের রাখাইনের মংডু থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন নুর। তিনি ওই ব্লকের আবু সৈয়দের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, গত বছর রমজানেও নুরকে কুপিয়ে ছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে অধিকতর তদন্তের পর মূল রহস্য জানা যাবে। আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

নুরের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী