মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
০৫ মে ২০২৬, ২২:৩৩আপডেট : ০৫ মে ২০২৬, ২২:৩৩

মেহেরপুর শহরের শেখপাড়ায় পারিবারিক বিরোধেরে জেরে গোলাম হোসেন (৪৫) নামের এক রিকশাচালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই মামাতো ভাই। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

নিহত গোলাম হোসেন একই এলাকার রেহেসানের ছেলে। অভিযুক্ত কালু ওই এলাকার আকুব্বারের ছেলে এবং নিহতের মামাতো ভাই।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল তাদের। মঙ্গলবার সন্ধ্যায় দুজনের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় গোলাম হোসেনকে দা দিয়ে কুপিয়ে আহত করেন কালু। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে কালু পলাতক রয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, ‘ঘটনার পর পুলিশের একাধিক টিম অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
মসজিদে নামাজরত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
শিবির নেতাকে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
শিবির নেতাকে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী