যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ০৮:২০আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৮:২০

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত কমিটি বাতিলসহ ৪ দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজগেটে এলাকায় স্থানীয় এক বিএনপি নেতার ব্যক্তিগত কার্যালয়ে যুবদলের ‘ত্যাগী ও নির্যাতিত’ নেতাকর্মীদের ব্যানারে এ আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে ত্যাগের শিকার ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি দেওয়া হয়েছে। ১ মার্চ রাতে ফেসবুকে প্রচার করা কমিটিগুলোর প্যাডে তারিখ ছিল না। কমিটিতে ত্যাগী ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের স্থান দেওয়া হয়নি। এজন্য ৪টি দাবি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি।’

দাবিগুলো হলো- নতুন কমিটি থেকে গত ১৭ বছর নিষ্ক্রিয়দের নাম বাতিল করতে হবে। পরীক্ষিত কর্মীদের রেকর্ড যাচাই করে সকল গ্রুপের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। পৌরসভার একই ওয়ার্ড থেকে ৫-৬ জনকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়, যা গঠনতন্ত্রবিরোধী। নতুন কমিটিতে ফ্যাসিবাদের দোসরদের যাচাই-বাছাই করে বাদ দিয়ে ত্যাগীদের স্থান করে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন বেগ, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, যুবদল নেতা মারুফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক শেখ, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, করপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের