টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ তিন অপহরণকারী আটক, অপহৃত উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১৪:৩১আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪:৩১

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন অপহরণকারীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা অপহৃত আরিফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।

শনিবার (৮ মার্চ) দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনী।

আটকরা হলেন- টেকনাফ হোয়াইক্যং বালুখালী এলাকার হেলাল উদ্দিন (৪৬), একই গ্রামের আলতাস (৪৫) ও মুজিব (৪২)।

নৌবাহিনী জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যংয়ে বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। এ সময় অপহরণ চক্রের মূল হোতা অস্ত্রধারী মাদক কারবারি হেলাল উদ্দিনসহ তার দুই সহযোগীকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এর আগে, গত ৩ মার্চ কাজের সন্ধানে টেকনাফে আসলে অপহরণের শিকার হন আরিফুল। পরে অপহৃত ব্যক্তির পরিবারের কাছে প্রায় তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা। অবশেষে নৌবাহিনী তাকে উদ্ধার করে। আটক হেলাল উদ্দিনের বাড়িসংলগ্ন মাটির নিচে পুঁতে রাখা ৪টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘নৌবাহিনীসহ যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন অপহরণকারী আটকসহ এক অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। অপরাধীদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি