চট্টগ্রামে গুদাম-দোকানের আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মার্চ ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৭:৩৭

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলসের উত্তর গেটসংলগ্ন কয়েকটি গুদাম এবং দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার (৯ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকাল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও আগুন পুরোপুরি নির্বাপণ হয়নি। এখনও কিছু কিছু দোকানে আগুন দেখা যাচ্ছে।’

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণ হয়নি। আগুন পুরোপুরি নির্বাপণে আসার পর ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে আগুনে কয়েকটি গুদাম ও দোকান পুড়ে গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী