বান্দরবানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ১৯:১১আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৯:১১

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় খিয়াং জনগোষ্ঠীর মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৬) ধর্ষণের অ‌ভি‌যোগ উঠে‌ছে। এ ঘটনায় মো. জামাল হোসেন (৩২) নামে এক নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। 

সোমবার (১০ মার্চ) উপজেলার খামতাং পাড়ায় এ ঘটনা ঘটে। আটক জামাল হোসেন (৩২) বরিশালের মো. নজরুল ইসলামের ছেলে। রোয়াংছড়ি-রুমা সড়কে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিল সে।

পাড়ার বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরী সবসময় পাড়ার আশপাশে ঘোরাঘুরি করতো। সোমবার সন্ধ্যায় জামাল হোসেন খামতাং পাড়া থেকে ওই কিশোরীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে পাড়ার লোকজন গিয়ে উদ্ধার করেন। এ সময় জামাল পালিয়ে যায়। মঙ্গলবার সকালে সড়কের কাজে নিয়োজিত অন্যান্য শ্রমিক তাকে আটক করে পাড়াবাসীর কাছে তুলে দেন। পাড়াবাসী জামালকে একটি স্কুলে আটকে রেখে রোয়াংছড়ি থানায় খবর দিলে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) আবদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযুক্ত নির্মাণশ্রমিককে পাড়াবাসী পুলিশে সোপর্দ করেছেন। তার বিরু‌দ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। তাদের মামলা করতে বলা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
বিয়ের অনুষ্ঠানের কথা বলে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: আসকের ক্ষোভ
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
সর্বশেষ খবর
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল
রাজধানীতে চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
রাজধানীতে চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার