দিনের বেলায় হোটেলে খাবার খাওয়ায় কান ধরিয়ে ওঠবস করালেন সমিতির নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৭:৪৬আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৭:৪৬

লক্ষ্মীপুরে পবিত্র মাহে রমজানে দিনের বেলায় রোজা না রেখে হোটেলে খাবার খাওয়ায় কয়েকজনকে কান ধরে ওঠবস করালেন ব্যবসায়ীদের সংগঠন বণিক সমিতির নেতারা। একইসঙ্গে দিনের বেলায় হোটেলে খাবার খাওয়ালে ওই হোটেল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১২ মার্চ) দুপুরে পৌর শহরের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে শহরের হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি দোকানে কয়েকজন মুসলিমকে খাবার খেতে দেখা যায়। এতে শাস্তি হিসেবে তাদের কান ধরে ওঠবস করানো হয়। এ ছাড়া দিনের বেলায় মুসলিম কেউ দোকান কিংবা খাবার হোটেলে গিয়ে খাবার খেলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতা আবদুল আজিজ।

এ বিষয়ে আবদুল আজিজ বলেন, ‌‘রমজান মাসে সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি দোকানে গিয়ে কিছু মুসলমান খাবার খাচ্ছেন। তাদের দোকানগুলোতে যেন মুসলমানদের কেউ খাবার খেতে না পারেন, অভিযান পরিচালনার মাধ্যমে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে হিন্দুদের খেতে কিংবা দোকান খোলা রাখতে কোনও বাধা নেই।’

এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‌‘এ বিষয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা কিংবা প্রশাসন থেকে বণিক সমিতির নেতাদের কোনও নির্দেশনা দেওয়া হয়নি। তারা এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাতে পারে না। কোনও ব্যবসায়ী অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
রোজাদার কর্মচারীর প্রতি নিয়োগকর্তার দায়িত্ব
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী