মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা নাগরিক উদ্ধার, দালাল আটক

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ০২:২৪আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০২:২৪

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নেজাম উদ্দিন নামে এক বাংলাদেশি দালালকে আটক করা হয়। তার বাড়ি টেকনাফের বাহারছড়ার হাজম পাড়ায়। উদ্ধার রোহিঙ্গা নাগরিকরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা থেকে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

পুলিশ জানায়, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, পাঁচ শিশু ও দুজন পুরুষ রয়েছেন। বাকি একজন দালাল। 

উদ্ধার হওয়া নুরুল আলম বলেন, কুতুপালং ক্যাম্প থেকে চাকরির কথা বলে টেকনাফে এনে ৫০ হাজার টাকা করে দালালদের কাছে আমাদের বিক্রি করে দেয়। দালালরা হাত-পা বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে নয় দিন আটকে রাখে। আজ মালয়েশিয়া পাচারের জন্য নৌকায় তোলার সময় পুলিশ উদ্ধার করে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাংলাদেশি এক দালালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/এস/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি