যৌথ বাহিনীর অভিযানে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ১৪:৫৪আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৪:৫৪

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে হঠাৎ যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাত দালালকে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী সদস্যরা। পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দালাল চক্রের সদস্যরা সদর হাসপাতালে আসা রোগী  ও স্বজনদের সঙ্গে বিভিন্ন প্রলোভনে প্রতারণা করে আসছে। এমন অভিযোগে দুপুরে হাসপাতাল এলাকায় সেনাবাহিনীর ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। রোগীদের সঙ্গে প্রতারণা করার সময় দুই নারী ও পাঁচ পুরুষসহ সাত দালালকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে দালাল চক্রের সদস্যদের লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়।

আটকরা হলেন- লক্ষ্মীপুর পৌর শহরের সংমেসরাবাদ এলাকার মৃত তাজুল হক খন্দকারের ছেলে মোহাম্মদ ফেরদাউস, লামছড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল, রায়পুরে চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে মাহাবুবুল আলম লিটন, রায়পুর লক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী রোজিনা আক্তার, সদর উপজেলা লাহাকান্দি  গ্রামের খোকনের স্ত্রী নাজমা আক্তার, বাঞ্চানগর গ্রামের আবুল হোসেনের ছেলে কবির ও খিলবাইসা গ্রামের  নান্টু মিয়ার ছেলে সোহেল।

লক্ষ্মীপুর সদর থানার এএসআই হারুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেন। দালাল আটকে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি