খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১৮:০৭আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৮:০৭

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবি ত্রিপুরা (৩৫) নামে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) (প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বোন তারা পতি ত্রিপুরা (২০) আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত সুবি ত্রিপুরা সংগঠনে অন্তিন ত্রিপুরা নামে পরিচিত। তার বাড়ি হেডম্যানপাড়া এলাকায়। একই সময়ে তার বোন তারাপাতি ত্রিপুরা) গুলিতে আহত হন। এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘সকালে সাংগঠনিক কাজে গিয়ে সুবি ত্রিপুরা তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি তাকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে সুবি ত্রিপুরার মৃত্যু হয়। একই সময়ে গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন আহত হন। হামলাকারীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) নেতাকর্মী।’

তবে ইউপিডিএফের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস নেতাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুপুরে খবর পেয়েছি। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় এখনও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার