বান্দরবানে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

বান্দরবান প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ২০:৫৮ আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২১:১৭

বান্দরবানের আলীকদমে এক কিশোরীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে আলীকদম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গত শুক্রবার ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনার পর অভিযুক্তদের হুমকির কারণে কিশোরীর পরিবার মামলা করেনি। বুধবার কিশোরী বাদী হয়ে চার জনকে আসামি করে আলীকদম থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা চার জন হলো আবদুল করিম (১৯), মো. রাসেল (২১), আবদুল মবিন (২০) ও ইকবাল হোসেন (২৪)।

মামলার এজাহারে বলা হয়, শুক্রবার বেলা আড়াইটার দিকে নদীতে গোসল করে ফেরার পথে চার আসামি তাকে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর বাড়িতে এসে মাকে বিষয়টি জানায়। পরে তাদের পরিবারকে ঘটনাটি জানালে অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এ জন্য আতঙ্কে এতদিন মামলা করতে পারেনি কিশোরীর পরিবার। অভিযুক্তরা ক্রমাগত হুমকি দিতে থাকায় কিশোরী জীবনের নিরাপত্তায় থানায় মামলা করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, ‘কিশোরী নিজে বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া কিশোরী নিজেই বাদী হয়ে মামলা করায় আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার প্রয়োজন হবে না।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক