জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মার্চ ২০২৫, ২২:১৩আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২২:২৫

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় হকাররা। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে নগরের ইপিজেড থানা এলাকার ফুটপাতের হকারদের কাছে চাঁদা দাবি করতে গেলে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন- নোয়াখালীর কবিরহাট থানার নর সিংহপুর গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলে আবদুল কাদের ইমন (২৩) এবং বাগেরহাটের শরণখোলা থানার পশ্চিম রাজাপুর গ্রামের মাঝিরবাড়ির মৃত হেমায়েত মাঝির ছেলে আসাদুজ্জামান রাফি (২৬)। এ ঘটনায় মো. আজিম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে ইপিজেড থানায় একটি মামলা করেন।  

হকাররা জানান, জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে মঙ্গলবার রাতে ইপিজেড এলাকায় হকারদের কাছে কয়েকজন চাঁদা দাবি করেন। এ সময় হকাররা মিলে দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে কয়েকজন ইপিজেড এলাকার ফুটপাতের হকারদের কাছে চাঁদা দাবি করতে যান। হকাররা ইমন ও রাফিকে মারধর করে পুলিশে খবর দেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা করেছেন এক ব্যবসায়ী। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী