ছাত্রদের হাতে অবরুদ্ধ বাংলাদেশ বেতারের কর্মকর্তা, উদ্ধার করে হেফাজতে নিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মার্চ ২০২৫, ২১:৫৫আপডেট : ২০ মার্চ ২০২৫, ২১:৫৫

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শরীফ মাহমুদকে তার কার্যালয়ে একদল শিক্ষার্থী অবরুদ্ধ করে রাখার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন শরীফ মাহমুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করেছেন। তাদের দাবি, গত ৪ আগস্ট অপুর স্বাক্ষরিত চিঠিতে দেশে কারফিউ জারি করা হয়েছিল, যা তাদের আন্দোলন দমনের জন্য ব্যবহৃত হয়। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফ মাহমুদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

পুলিশ বলছে, শরীফ মাহমুদ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে ছিলেন। গণআন্দোলনে সরকার পতনের পর তাকে চট্টগ্রাম বেতারে দায়িত্ব দেওয়া হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একদল শিক্ষার্থী বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। খবর পেরে আমরা বিকাল ৪টার দিকে গিয়ে তাকে থানায় নিয়ে আছি। তার সঙ্গে কথা বলেছি। ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওসি আরও বলেন, ‘যতটুকু জেনেছি, ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে একটি মামলা রয়েছে। আমরা দুদকের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের তদন্ত চলমান রাখা অবস্থায় আটক দেখাবে কিনা তারা জানাবে। আপাতত তাকে আমরা হেফাজতে রেখেছি।’

শরীফ মাহমুদ অপু কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনের ছেলে। তার বাবা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান। গত ২৭ ফেব্রুয়ারি শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে বলা হয়েছে, শরীফ মাহমুদ ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে এ তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, পদায়ন ও বদলি বাণিজ্যের অভিযোগে উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গত ১৫ আগস্ট একটি অনুসন্ধান টিম গঠন করে দুদক। অনুসন্ধান শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছে দুদক। একপর্যায়ে অপুর বিরুদ্ধে বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী