বিয়ের ১০ দিনের মাথায় অপহরণ, ৬ দিন পর উদ্ধার ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৫:৫৩আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৫:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপহরণের ছয় দিন পর নয়ন চন্দ্র দাস নামে এক ব্যবসায়ী উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু চন্দ্র দাসের ছেলে নয়ন দাস পেশায় একজন ব্যবসায়ী, তিনি গত রবিবার সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজার থেকে অপহৃত হন। ১০ দিন আগে বিয়ে করেছিলেন নয়ন।

অপহরণকারীরা নয়নের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির পাশাপাশি বিষয়টি পুলিশকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন। এরপর সোমবার সকাল ১০টার মধ্যে মুক্তিপণ পরিশোধের শর্ত দেওয়া হয়, তবে নির্ধারিত সময় পার হওয়ার পর অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নয়নের পরিবার একদিকে অপহরণকারীদের চাহিদা মেটানোর চেষ্টা করছিল, অন্যদিকে পুলিশের সহযোগিতার আশায় ছিল। পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ জনসমাগমপূর্ণ বাজার থেকে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে তুলে নেওয়া হয়।

নাসিরনগর থানা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত অপহরণের ছয় দিন পর নয়নকে উদ্ধার করা হয় এবং পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তবে উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পুলিশ।

ওসি মো. খায়রুল আলম বলেন, ‘নয়ন দাসকে উদ্ধার করা হয়েছে এবং পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশ সুপার পরে জানাবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের