চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মার্চ ২০২৫, ২২:৫৪আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২২:৫৪

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরের চটেশ্বরী সড়কে এ মিছিল করতে দেখা যায় তাদের। মিছিলে ৩০ থেকে ৪০ জন অংশ নেন। মিছিল থেকে তারা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও স্বাধীনতা দিবস নিয়ে স্লোগান দিয়েছেন।

মিছিলটির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্নজন পোস্ট করেছেন। পোস্টের নিচে চটেশ্বরী সড়ক লেখা রয়েছে। এ ছাড়া ওই সড়কের বিভিন্ন দোকানের সাইনবোর্ডও দেখা যাচ্ছিল।

মিছিলকারীদের কারও কারও মাস্ক পরা ছিল। মিছিল করার সময় তাদের ‘স্বাধীনতার এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় ভিডিওতে।

ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, ‘ইফতারের সময় একটি মিছিল বের করা হয়েছিল। তখন আজানের শব্দ শোনা যাচ্ছিল। আমরা ভিডিওগুলো সংগ্রহ করে দেখছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ৩০ জানুয়ারি সকাল ৬টার দিকে নগরীর জিইসি এলাকায় একটি মিছিল বের করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তারা সরে পড়েন।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী