‘মব’ তৈরি করে ছাত্র ফেডারেশনের নেতাকে ছাত্রলীগ বলে মারধর ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মার্চ ২০২৫, ২৩:১০আপডেট : ২৭ মার্চ ২০২৫, ২৩:১০

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সংগঠক শওকত ওসমানকে ছাত্রলীগ বলে ‘মব’ তৈরি করে মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরের পাঁচলাইশ থানার মিমি সুপার মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিউশন করে বাসায় ফিরেছিলেন শওকত। মিমি সুপার মার্কেটের সামনের গলিতে তাকে পেয়ে ছাত্রলীগ বলে লোকজন জড়ো করেন নগরের ওমর গণি এমইএস কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মির্জা ফারুকসহ কয়েকজন। সেখানে তারা শওকতকে মারধর করেন। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে শওকতকে উদ্ধার করে পাঁচলাইশ থানায় আনে পুলিশ। সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় মামলা করেন শওকত।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক শ্রীধাম শীল জানিয়েছেন, এমইএস কলেজ ছাত্রদল নেতা মির্জা ফারুক ও তার সহযোগীরা ঘটনায় জড়িত। তাদের আসামি করে থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফারুক সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের এক ছেলের সঙ্গে চেহারায় মিল থাকায় শওকত ওসমানকে মারধর করা হয়েছে।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‌‘মির্জা ফারুকসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি