‘মাদককে না বলুন’ লেখা পিকআপেই পাচার হচ্ছিল ভারতীয় মদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১২:৫২আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:৫২

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়াড়া থেকে অর্ধকোটি টাকার ভারতীয় মদের চালান আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর ৩৩ বীর ক্যাপ্টেন আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহরের দাতিয়ারা এলাকা থেকে এই ভারতীয় মদের চালান আটক করেন।

অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাফফর হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল শহরের কাউলতলী এলাকায় একটি পিকআপ ভ্যানকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু পিকআপ ভ্যানটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা ফারুকীপাড়া এলাকা থেকে আটক করেন। তবে এর আগেই পিকআপ ভ্যানচালক এবং হেলপার পালিয়ে যায়। পরে পিকআপটি তল্লাশি করে ভারতীয় মদ অফিসার চয়েস ব্লু , ওল্ড মন্ক, এসি ব্ল্যাক, আইস বটকা ও ম্যাজিক মোমেন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৪৮০ বোতল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা হবে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় পিকআপ ভ্যানটিকেও জব্দ করা হয়। জব্দ করার পিকআপটির পেছনে লেখা ছিল ‘মাদককে না বলুন’।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী