ধোঁয়াশার কিছু নেই, টাইমলাইনের ভেতরেই নির্বাচন হয়ে যাবে: তথ্য উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৫, ১৭:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ২১:১৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন দেবেন। সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, তার ওপর নির্ভর করবে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে কবে নির্বাচন হবে। অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন দুটি টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।’

বুধবার (০২ এপ্রিল) বেলা ২টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করে দাদা-দাদির কবর জিয়ারত করেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া আর দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে, তাদের পরামর্শ ছাড়া সরকার একা এই সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করছি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।’

তথ্য উপদেষ্টা হওয়ার পর মাহফুজ আলম আজ প্রথম নিজের গ্রামের বাড়িতে আসেন। এর আগে গত ২৫ জানুয়ারি রামগঞ্জে এলেও তখন গ্রামের বাড়িতে যাননি। এদিকে গত রবিবার রাতে মাহফুজ আলমের বাবা আজিজুর রহমানের (বাচ্চু) ওপর হামলার ঘটনা ঘটে। মাহফুজ আলমের পরিবারের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী শুক্কুর আলীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার তথ্য উপদেষ্টার বাবা আজিজুর রহমানকে দেখতে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী, এলডিপির মহাসচিব ও ১২-দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন তার বাড়িতে যান। এ সময় তারা বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি ঘটানো হয়নি।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
দলের প্রতিষ্ঠাতাদের একজন হলেও দলে যোগ না দিলে তারা নামই নেবে না: মাহফুজ আলম
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের 
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী