কক্সবাজারে বাড়িতে ঢুকে একজনকে গুলি করে হত্যা, স্বজনদের দাবি জমির বিরোধে

কক্সবাজার প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৮

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাড়িতে ঢুকে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ।

তিনি বলেন, ‘মঙ্গলবার (৮ এপ্রিল) মধ্যরাত সাড়ে ৩টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদশাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (৫৫) ওই এলাকার বাসিন্দা।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় সঙ্গে কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।’

নিহত আবুল হোসেনের ভাই মোহাম্মদ হোসেন বলেন, ‘জমির বিরোধ থেকে প্রতিপক্ষ হোসেন বহদ্দার, সোলেমান, লোকমান, ফরিদুল আলম, মঞ্জুর আলমের সঙ্গবদ্ধ দল বাড়িতে ঢুকে ভাইকে গুলি করে। আহত অবস্থায় তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
অটোরিকশার চালক খুনের মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত