উখিয়ায় সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৭:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৫৬

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা চার জনে দাঁড়ালো।

নিহত রওশন আরা (৩৮) পশ্চিম কুতুপালং এলাকার মো. শাহজাহানের স্ত্রী। এর আগে এই ঘটনায় তিন জন নিহত হন। তারা হলেন- পশ্চিম কুতুপালং এলাকার বাসিন্দা আল মামুন (৪৫), তার বোন শাহিনা বেগম ( ৩৮) ও চাচাতো ভাই আবদুল মান্নান (৩৬)। নিহত রওশন আরা আবদুল মান্নানের বোন।

পুলিশ জানায়, পশ্চিম কুতুপালং এলাকায় ভিটাবাড়ি নিয়ে চাচাতো ভাইবোনদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ভিটায় পাকা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে গত রবিবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিন জন নিহত হন। আহত হন চার জন। এর মধ্যে মারা গেছেন রওশন।

রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে দুটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী