ছাগল মোটাতাজা দেখাতে জোরপূর্বক পানি খাইয়ে মিললো কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৮

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গরু-ছাগলের বড় হাট মিরশ্বানী বাজার। বুধবার (৯ এপ্রিল) বিক্রির উদ্দেশ্যে আনা ছাগলকে জোরপূর্বক নল দিয়ে পানি খাওয়ানোর সময় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ছাগলের পেটে জোরপূর্বক পানি ঢোকানোর সরঞ্জাম ও ৬৮ ছাগলসহ আটক করা হয় ৯ জনকে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ছাগলগুলোর প্রতি অমানবিক আচরণ করছে। তারা প্রতি বুধবার সকালে হাটের পাশের নির্জন স্থানে জোরপূর্বক নল দিয়ে ছাগলের পেটে পানি ঢোকায়। এতে সাময়িক সময়ের জন্য ছাগল দেখতে সুন্দর ও মোটাতাজা দেখায়। কিন্তু ক্রেতা ছাগল ক্রয় করার ১-৩ দিনের মধ্যে অধিকাংশ ছাগল মারা যায়। দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন পানি ঢোকানোর সরঞ্জাম ও ৬৮ ছাগলসহ আটক করে ৯ জনকে।

আটকরা হলেন- ব্যাপারী খান্নাপাড়া গ্রামের মো. ইসমাইল হোসেন, হেদায়েত উল্লাহ, চৌগুরীর নুরুল আমিন, মৌকরার মহিবুল্লাহ, সদর দক্ষিণের মঙ্গলমুড়া গ্রামের আবদুল লতিফ, শ্রমিক নাঙ্গলকোট উপজেলার চৌগুরী গ্রামের মো. মাসুদ, জাকির হোসেন, সবুজ ও শাহিন।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অসৎ উপায়ে ছাগলকে জোরপূর্বক নল দিয়ে খাওয়ানোর কারণে ওজন বেড়ে যাচ্ছে। বেশি লাভের উদ্দেশ্যে প্রাণিগুলোর সঙ্গে অমানবিক আচরণ করছে। এটা প্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, ‘ছাগলের পেটে জোরপূর্বক পানি ঢোকানো হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী