হাতিকে হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ এপ্রিল ২০২৫, ২২:৪১ আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২২:৪১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে একটি হাতিকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই হাতির দাঁত এবং নখসহ শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়ে গেছে।

বুধবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি এলাকায় গভীর বনের ভেতর হাতিটির মরদেহ পাওয়া যায়।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধারণা করছি, ফাঁদ পেতে হাতিটিকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। হাতিটির পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাতিটিকে খুন করা হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৭-৮ বছর হবে। হত্যার পর হাতিটির দাঁত ও নখ কেটে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় প্রাথমিকভাবে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। বন বিভাগের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক