আট দফা দাবিতে একাডেমিক ভবনে তালা দিলেন রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা

রাঙামাটি প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৭:২৫আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৭:৫৮

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে একাডেমিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে এই কর্মসূচি পালন করছেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী ফরসাল বিন ফারুক, অপন কুমার চাকমা, কণিকা চাকমা ও নুসরাত জাহান নিশি প্রমুখ। বক্তারা বলেন, ‘উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, উপসহকারী কৃষি কর্মকর্তার পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণসহ আট দফা নিয়ে গত দুই মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি।’

শিক্ষার্থী ফরসাল বিন ফারুক বলেন, ‘শিক্ষা ও কৃষি উপদেষ্টা ও সচিবসহ বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেছি, তারা আমাদের দাবিগুলো পূরণের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু দুই মাসেও তার কোনও বাস্তবায়ন দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘দফায় দফায় বিভিন্ন আন্দোলন করেও কোন ফল আসেনি। তাই বাধ্য হয়ে একাডেমিক ভবনে তালা দিয়েছি।’ যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের