চট্টগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২৫, ১৪:০৫ আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৪:০৫

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক তরুণের নাম আদিব (২৩)। তিনি ওই এলাকার আবুল কাশেমের ছেলে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠাতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়।

সংশ্লিষ্টরা জানান, এসএসসি পরীক্ষার শুরুর প্রথম দিন থেকে বাঁশখালীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে এমন সংবাদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। একপর্যায়ে এনএসআই আদিব নামে ওই চক্রের এক সদস্যের সন্ধান পায়।

শুক্রবার রাতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের নেতৃত্বে ও বাঁশখালী পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আদিবকে আটক করা হয়।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক তরুণকে আটক করা হয়। ওই তরুণের কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে দাবি করে টাকার বিনিময়ে হাতে লেখা ভুয়া প্রশ্নপত্র বিক্রি করছে। মূলত ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তারা এ প্রশ্নপত্রগুলো বিক্রি করছে। মূলত ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা ইনকামের চেষ্টা।’

তিনি আরও বলেন, মূল প্রশ্নপত্র থানার ট্রেজারিতে সুরক্ষিত রয়েছে। সিসি ক্যামেরার আওতায় রয়েছে মূল প্রশ্নপত্র। সেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ নেই।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। তার কাছে বিভিন্ন তথ্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন আমিনুল হক
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক